1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা রূপসায় এক সন্তানের জননী ও যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

 

রূপসা খুলনা প্রতিনিধি।। খুলনার রূপসা উপজেলার আইচগাতি উত্তর পাড়ায় গলায় গামছা পেঁচিয়ে সুমাইয়া খাতুন জান্নাত (২৫) নামে এক গৃহবধূর মৃতদেহ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।নিহত সুমাইয়া দুবাই প্রবাসী শাওন শেখের স্ত্রী। অপরদিকে রবিউল নামে এক ভ্যানচালক এর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।নিহতের আত্মীয়-স্বজন ও পুলিশ জানায়,শনিবার দিবাগত রাতের কোন এক সময় সুমাইয়াকে গলায় গামছা পিছিয়ে হত্যা করা হয়েছে।এছাড়া গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জন্য রয়েছে।নিহতের তিন বছরের একটি ছেলে সন্তান নিয়ে শ্বশুরবাড়ি আইচগাতী উত্তরপাড়া এলাকায় বসবাস করত। গৃহবধূর দেবরের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ থাকায় এ ঘটনা ঘটতে পারে বলে স্বজনরা দাবি করছে।রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।অপরদিকে রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানের মধ্যে আইচগাতি এলাকার ভ্যানচালক রবিউল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল একজন ভ্যানচালক ছিলেন।আজ রবিবার দুপুর সাড়ে ১২ টায় কলা বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে পচন দেখা দেওয়া লাশ শনাক্ত করতে সময় লেগেছে। যুবকের পরনে ছিল কালো রঙের জিন্সের প্যান্ট ও লাল টি-শার্ট।এদিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । কেবা কারা তাকে হত্যা করে ফেলে রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park