1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

খুলনা মহানগরীর রনি হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মিজান হাওলাদার গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।খুলনা মহানগরীতে রনি হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মিজান হাওলাদার ওরফে বস মিজানকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০মে) খুলনা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম আলোচিত রনি হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামীকে আটক করেছে।মিজানের পিতার নাম আবু বক্কর সিদ্দিক, সাং-দেবত্র রাজারহাট, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর।সে খুলনা সদর থানাধীন চানমারী এ্যাপ্রোচ রোড (জনৈক রোকেয়া বেগম এর বাড়ির ভাড়াটিয়া)। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় তার শ্বশুর বাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মিজান হাওলাদার@বস মিজান রনি হত্যা মামলার এজাহারনামীয় আসামী।গ্রেফতারকৃত আসামী মিজান হাওলাদার@বস মিজানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং অন্যান্য সহযোগী আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত আসামী সন্ত্রাসী মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে খুলনা থানাধীন চানমারী এ্যাপ্রোচ রোডস্থ জনৈক রোকেয়া বেগম এর বাড়ি হোল্ডিং নং-৩১ এ অভিযান পরিচালনা করে আসামীর দেখানো এবং উপস্থাপন মতে ভাড়াকৃত বসতঘরের শয়নকক্ষের খাটের তোষকের নিচ হতে ০১(এক) টি ওয়ান শুটার গান এবং ০৪(চার) রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক বাড়ি মালিক ও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মিজান হাওলাদার@বস মিজান এর বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।উল্লেখ্য, প্রাথমিক তদন্ত ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় যে, নগরীর রনি হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মিজান এর বিরুদ্ধে কেএমপিসহ দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি এবং মারামারির ১১ টি মামলা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park