1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা নগরীতে ৩ অপহরণকারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনায় মো. মুস্তাসিম বিল্লাহ (২৪) নামে এক তরুণকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে সাতরাস্তার মোড় গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মো. মুস্তাসিম বিল্লাহ (২৪) নামের এক তরুণকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাকে হত্যার ভয় দেখিয়ে নগদ ২৪ হাজার টাকা ও পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার হাতিয়ে নেয় অপহরণকারীরা। পরে আরও ৫ লাখ টাকা দাবি করে তারা। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তাকে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে জীবনের ভয়ে মুস্তাসিম তাদের দাবির সঙ্গে আপস করলে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মুস্তাসিম মঙ্গলবার খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। এর আগে অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ গত রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকার পশ্চিম বানিয়াখামারে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করে।

অপহরণকারীরা হলেন- রমজান আকন (২৮), ফেরদাউস (৩০) ও মনিরুজ্জামান (২৪)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park