1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলা নিউজ টিভি ২৪-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা জুলাই চেতনা ধারণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল-আজাদ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খুলনা মানিকতলা খাদ্য গুদাম থেকে ২০ টন চাল উধাও: ট্রাক ও চালের হদিস নেই, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন হারানো বিজ্ঞপ্তি (জরুরি অনুরোধ) দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত ব্যতিক্রমী আয়োজন দৌলতপুর পাবলায় সুপেয় পানির সংকট নিরসনে পুনাকের গভীর নলকূপ উদ্বোধন কেসিসি’র ট্যাক্স আদায়কারী থেকে রাতারাতি সম্পত্তি শাখার প্রধান! সালাউদ্দিনের পদায়ন ও ভুয়া বিলে অর্থ লোপাটের অভিযোগ খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

রাসেল মিনা।। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই গুলির ঘটনা ঘটে। নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা অনুসন্ধানে মাঠে নেমেছে খুলনা থানা পুলিশ।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park