1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রার্থীদের

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। সমিতির সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে নির্বাচন স্থগিতের সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ আইনজীবীরা। রবিবার বিকালে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানান জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ও এসসিপি সমর্থিত স্বতন্ত্র আইনজীবী পরিষদের প্রার্থীরা।

ল’ইয়াস কাউন্সিলের সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মনিরুল ইসলাম পান্না বলেন, গত ২০২৫ সালে মনোনয়ন বিক্রির শেষ দিনে কথিত সাধারণ সভার নামে নির্বাচন স্থগিত করা হয়েছিল। আজ একই কায়দায় আবারও এডহক কমিটি নির্বাচন স্থগিত করলো। এটা অগণতান্ত্রিক, নব্য ফ্যাসিস্টের বহিঃপ্রকাশ। তিনি বলেন, দেশে অনেক আইনজীবী সমিতিতে নির্বাচন হয়েছে এবং হচ্ছে। আইনজীবী সমিতির বর্তমান এডহক কমিটি পক্ষপাতমূলক আচরণ করছে। যা নতুন বিপ্লবের সঙ্গে সরাসরি বিশ্বাস ঘাতকতার শামিল।

তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় ৩০ অক্টোবর আইনজীবীরা মনোনয়নপত্র ক্রয় করতে গেলে বিতরণ করা হয়নি। নির্বাচন কমিশনের প্রধান শেখ আব্দুল আজিজ ২ নভেম্বর রবিবার মনোনয়নপত্র বিতরণ করবেন বলে জানান। রবিবার বেলা একটায় মনোনয়নপত্র কিনতে গেলে আবারও জানানো হয়, মনোনয়নপত্র বিতরণ করা হবে না। দুপুর ২ টায় কমিটি সাধারণ সভার ডেকে সাধারণ আইনজীবীদের কোন বক্তব্য না শুনে নির্বাচন স্থগিত এবং এডহক কমিটির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের দাবি জানাচ্ছি।

অপর দিকে একই দাবিতে বিকেল ৫ টায় স্বতন্ত্র আইনজীবী পরিষদ খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্য পাঠ করেন এড. বেগম আক্তার জাহান রুকু। উপস্থিত ছিলেন নিশিত কান্তি ঘোষ, এ এম মমিনুজ্জামান টুলু, এড. হাফিজুর রহমান শান্ত প্রমুখ।

সংবাদ সম্মেলন সোমবার বিকেল ৩ টার মধ্যে নির্বাচন পূর্বের তারিখে ঘোষণার দাবি জানানো হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ নূরুল হাসান রুবা বলেন, ৯৪ জন আইনজীবী নির্ববাচন ৩১ মার্চ পর্যন্ত স্থগিতের আবেদন করেন। এর প্রেক্ষিতে বেলা ২টায় বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়। সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park