
এজি রানা।। জেলা শিল্পকলা একাডেমী খুলনার সেমিনার কক্ষে খুলনা কবি সাহিত্যিক ফোরাম ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় খুলনার তিনজন বরেণ্য ব্যক্তিকে সাহিত্য সম্মাননা “খুলনারত্ন” প্রদান করে।যারা সম্মাননা পেলেন কবি ,সাংবাদিক ও কলামিস্ট হিসেবে বিশেষ অবদান রাখায় খুলনার সিনিয়র সিটিজেন এম হেফজুর রহমান ,প্রখ্যাত শিশু সাহিত্যিক হিসেবে অবদান রাখায় আশরাফুন্নেছা দুলুকে এবং প্রবীণ সংগঠক ও সাহিত্যিক হিসেবে সম্মাননা পেলেন রুহুল আমিন সিদ্দিকি। সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, খুলনা কবি সাহিত্যিক ফোরাম এর উপদেষ্টা এডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এস এম আয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ ও সদস্য মনিরুজ্জামান মোড়ল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক।অন্যান্য অতিথিবৃন্দ যারা উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার ইউনূস আলী , বিএনপি নেতা জামাল মোড়ল, কবি নাসির আহমেদ,কবি এজি রানা, মনিরুজ্জামান লাভলু,কবি সৈয়দ আকলী হাকিম, গল্পকার ফিরোজ আহমেদ, কামরুল হাসান মৃধা, খান আক্তার হোসেন, মফিদুল ইসলাম,আবু আসলাম বাবু,ওলিউর রহমান,মতিউর রহমান, গোলাম রসুল খোকন,আবরার আজম,হান্নান, মাহবুব হোসেন, সাবিত্রী গাইন,বাস্তব নন্দী।কবি সাহিত্যিক ফোরামকে ধন্যবাদ জানিয়ে অতিথির খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন গুনী মানুষকে সম্মান জানালে গুণী মানুষ তৈরি হয় ও যারা সম্মান দেয় তারাও সম্মানিত হয়।