1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা ও যশোরে আসছেন নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবীব খান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
দে-শ ও জনতার কথা বলে...

 

বিশেষ প্রতিবেদক।।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) তিনদিনের সফরে আজ ১৪ মে খুলনা আসছেন।সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ১৫ মে সকাল সাড়ে ১০ টায় খুলনার ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং বিকাল তিনটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের খুলনা,বাগেরহাট ও সাতক্ষীরা জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।তিনি ১৬ মে সকাল ১১টায় যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপের যশোর, মাগুরা ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন, বিকাল তিনটায় যশোরের শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে যশোর জেলার শার্শা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন এবং বিকাল পাঁচটায় যশোর জেলার নির্বাচনি এলাকা পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park