1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

​খুলনায় মাদক,অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক,খুলনা।।মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত সমাজ চাই’—এই স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ার চুকনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জুন) সকাল ১০টায় চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে ‘নিরাপদ খুলনা চাই’-এর চুকনগর আঞ্চলিক শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।সংগঠনের চুকনগর আঞ্চলিক শাখার সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মোড়লের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা। প্রধান অতিথির বক্তব্যে সরদার বাদশা বলেন “বর্তমান তরুণ প্রজন্মের ওপর মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব পড়েছে। মাদকের সহজলভ্যতা এবং অনলাইন জুয়ার নেশা যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যা পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে।” তিনি আরও বলেন, “চুকনগর ব্যবসা-বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় মাদক কারবারীরা এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। দেশের টেকসই উন্নয়নের পথে দুর্নীতিকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে তিনি মাদক কারবারিদের তালিকা তৈরি করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহমুদুল কালাম মিতু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার সরদার দৌলত হোসেন, চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন আলী, ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক শাহাজান জমাদার, সদস্য সচিব ফরহাদ হোসেন এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাতাব হোসেন।​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চুকনগর আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি হামিদুর রহমান আনু, সিনিয়র সহ-সভাপতি সরদার আব্দুল কুদ্দুস, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ লোকমান হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাসান আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র অডিটর অফিসার মোঃ শহিদুল ইসলাম মোড়ল, আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ও মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য চায়না বেগম, সোহেল গাজী, জাহাঙ্গীর মোড়ল,আখতারুজ্জামান, আসাদুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেল শান্ত, হাসান মোড়ল, এনামুল হোসেন, সাদিয়া আক্তার, মাহিয়া আক্তার, আসমা বেগম, মফিজ শেখ, আলামিন মোড়ল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, “একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে হলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। চুকনগরসহ পুরো খুলনা অঞ্চলকে অপরাধমুক্ত করতে আমরা ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।” পরিশেষে, উপস্থিত সকলে এলাকাটিকে একটি নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park