1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

খুলনায় দায়িত্বরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।পুলিশ সূত্র জানায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ম্যাগজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন সম্রাট। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, গত বছরের ৩ নভেম্বর সম্রাট বিশ্বাস এখানে যোগদান করেন। দায়িত্ব পালনেও তিনি ছিলেন নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তিনি আরও জানান, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ডিউটির সময়ই তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park