1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীন খুন

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।। আবার অশান্ত হয়ে উঠেছে  ‍খুলনা। আত্মগোপনে থাকা খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।‌ তিনি বড় শাহীন নামে এলাকায় পরিচিত।  শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা থানার বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে।শাহীনের বিরুদ্ধে খুলনা নগরীর দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘রাতে সন্ত্রাসীরা গুলি করে শাহীনকে হত্যা করেছে। তার মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।’তিনি আরও জানান, দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।এদিকে শ‌নিবার রাত সা‌ড়ে ৯ টার দি‌কে নগরীর আমতলা শে‌রে এ বাংলা রোড হাজীবা‌ড়ির সাম‌নে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। ‍গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park