1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার রূপসায় ৫’ম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

মোঃ রাসেল মিনা রুপসা খুলনা প্রতিনিধি।।খুলনার রূপসায় ৫’ম শ্রেণির এক ছাত্রীকে (১১)ধর্ষণের অভিযোগে ইয়াহিয়া শেখ (৪৪) নামে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।২০ জুলাই রবিবার উপজেলার ৪নং টিএসবি ইউনিয়নের বাহিরদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আকবর শেখের ছেলে। সে পাঁচানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উক্ত প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সর্বশেষ গত ১৬ জুলাই বেলা ১১ টা ৩০ মিনিটে প্রতিদিনের মতো ওই শিশুটি স্কুলে যায়।টিফিনের জন্য ১টা ২৫ মিনিটে বিরতি দিলে স্কুলের ছাত্র-ছাত্রীরা যে যার মতো খাবার খাওয়ার জন্য পাশের দোকান গুলোতে যায়। অনেকেই স্কুলের রুমে বসে দুপুরে খাওয়া দাওয়া করতে থাকে।ওই সময় মেয়েটি স্কুলের টয়লেটে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াইয়া শেখ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তখন বাকি ক্লাসগুলি না করে বাড়িতে চলে যায় এবং পরিবারকে জানায়।পরে পরিবারের সদস্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং রূপসা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশুটির পিতা বাদী হয়ে রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।তাৎক্ষণিকভাবে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং রূপসা থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম সুকৌশলে প্রধান শিক্ষককে আটক করেন।এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করেছে এবং শিশুটি শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করেছে।এ ঘটনায় অত্র বিদ্যালয়ের শিক্ষক ছাত্র”ছাত্রী সহ উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park