1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনার রূপসায় প্রবাসী সোহেল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার, আদালতের স্বীকারোক্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

খুলনার রূপসা উপজেলার রামনগর গ্রামে প্রবাসী সোহেল হত্যা মামলায় আসাদুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ নভেম্বর দিনগত রাতে রামনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের সিদ্দিক খার ছেলে।২৬ নভেম্বর গ্রেপ্তার আসাদুল খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলতাফ হোসেনের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করে।উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে প্রবাসী সোহেলকে রামনগর মানিক সরদারের মাঠে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার এস আই আশরাফ হোসেন বলেন, মামলা দায়েরের পর থেকে নিবিড় পর্যবেক্ষণ এবং গভীর তদন্তে আসাদুলের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। ফলে হত্যাকাণ্ডের ২০ দিন পর ২৫ নভেম্বর রাতে আসাদুলকে রামনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park