1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনার রূপসায় পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

 

রূপসা খুলনা প্রতিনিধি।। খুলনার রূপসায় গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল।নিহতের নাম ফেরদৌস হোসেন (২৭)।শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ এর রাতে রূপসা উপজেলার নং ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার পুলিশ সদস্য নাম্বার কং / ১১৬৪।পুলিশ সূত্র জানা গেছে, কনস্টেবল ফেরদৌস হোসেন রূপসা উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে ক্যাম্পে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভিতর ঘরের সিলিং এর সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়।পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি।মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park