1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার রূপসায় পরকীয়ার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

 

রাসেল মিনা।।খুলনা রূপসা উপজেলায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদার শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে মনির শেখ।বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা ৩০ মিনিটের সময় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো. মনির শেখ এর বসত বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর পুটিমারি বিলের মধ্যে মনির তার পরিবার নিয়ে বসবাস করে। মনির শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হওয়ার সুযোগে তার স্ত্রী তানজিলা একই গ্রামের আবদার শেখের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।বৃহস্পতিবার রাতে আবদার শেখকে মনির শেখ তার ঘরে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় স্ত্রীর সাথে দেখে ধারালো দা দিয়া এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে । পরে তার লাশ টেনে হিচড়ে বাথরুমের পাশে ফাঁকা জায়গায় গর্তে বস্তাবন্দি করে ফেলে দেয়।এ সময় তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, পরকীয়ার জের ধরে এঘটনা ঘটে।হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। মনির শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আবদার শেখ এর সুরহতাল রিপোর্ট শেষ করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park