1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার বয়রায় যুবককে হত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।আহত যুবক হলেন, সোনাডাঙ্গা মডেল থানাধীন আদর্শ পল্লী এলাকার বাসিন্দা মো: শহিদুল ইসলামের ছেলে মো: আব্দুর রহিম। ঘটনার পরপর ওই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।সোনাডাঙ্গা মডেল থানার ওসি তদন্ত মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকার একটি ফলের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন আহত ওই যুবক। এর কিছুক্ষণ ২-৩ জন যুবক আহত ওই যুবকের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের আঘাতে যুবকটি মাটিতে পড়ে যায়। পরে যুবককে কুপিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।এসময় ওই যুবকের মাথা এবং দুই পা জখম হয়। ওই যুবকের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিকৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। তবে কি কারণে তার ওপর এ হামলা চালিয়েছে বলতে পারেননি কেউ।সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান বলেন, সোনাডাঙ্গা আদর্শ পল্লীর বাসিন্দা আব্দুর রহিম ফল কিনতে বয়রা বাজারে আসেন সন্ধ্যা ৭ টার দিকে। ২-৩ জন যুবক তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার রহস্য উদঘাটন করার জন্য তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park