1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনার ফুলবাড়িগেটে রানা নামে এক যুবক গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রানা (৩৪) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (রাত) আনুমানিক পৌনে আটটার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রানা (পিতা: হোসেন শেখ, সাং: তেলিগাতি, থানা: আড়ংঘাটা) কে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবর্ষণের পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, এক রাউন্ড গুলি, একটি পিস্তলের গুলির খোসা এবং দুইটি গুলির মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত জব্দ করে। আহত রানাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park