1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনার ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল : স্থানীয় সাংবাদিক সহ গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

এস এম মমিনুর রহমান।।ফুলতলায় এক যুবককে ‘হানি ট্র্যাপে’ ফেলে নির্জন কক্ষে আটকে রেখে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ভিকটিম যুবককেও উদ্ধার করা হয়েছে। গত ২৯ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ফুলতলা বাজারের জামিরা সড়কের ঢাকা আবাসিক হোটেলের মালিক বিল্লাল হোসেন সজিবের বাড়িতে এই অপরাধমূলক ঘটনাটি ঘটে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, যশোরের কোতোয়ালী থানার ইচ্ছাপুর গ্রামের মোঃ মিলন হোসেন (৩৮) কে আসামি সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০)ডেকে ফুলতলার উক্ত বাড়িতে নিয়ে আসেন।সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে সাবিনা বিশ্বাস, ঝুমুর জমাদ্দার (৩২), দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকা প্রতিনিধি সাদ্দাম হোসেন সুমন (৩৬) এবং তাদের অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহযোগী পরস্পর যোগসাজশে মিলন হোসেনকে জিম্মি করে ‘হানি ট্র্যাপে’ ফেলে। পরবর্তীতে আসামিরা ভিকটিমকে বেধড়ক মারধর করে, ও জোরপূর্বক তাঁর নগ্ন ভিডিও ধারণ করে এবং তাকে জিম্মি করে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রটির ৩ নম্বর আসামি সাদ্দাম হোসেন সুমন পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম মিলন হোসেনকে উদ্ধার করে এবং জড়িতদের হেফাজতে নেয়। আটককৃত আসামিরা হলেন যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ-বাজারের আব্দুল মজিদ মোড়লের মেয়ে সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস, ফুলতলা উপজেলার দামোদর গ্রামের (বর্তমানে ঢাকা আবাসিক হোটেল মালিকের ভাড়াটিয়া) আঃ রশিদ জমাদ্দারের মেয়ে ঝুমুর জমাদ্দার।এবং খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সুমন (৩৬)। সুমন স্থানীয় একটি আঞ্চলিক পত্রিকা দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রতিনিধি হিসেবে কাজ করতো বলে জানা যায়। ঘটনায় ভিকটিম মোঃ মিলন হোসেন বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২)/৮(৭) ধারায় ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং- ৬, জিআর- ৬৯, তারিখ- ৩০/০৭/২০২৬ খ্রিঃ)। এদিকে এ ঘটনার পর সাদ্দাম হোসেন সুমনকে দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park