1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার ফুলতলায় যুবক‌কে গুলি ক‌রে হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।নিহত সুমন মোল্লা পিপরাইল গ্ৰামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি দুপুর ১ টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ১ কিলোমিটার দুরত্বে তিনি পিপরাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল যোগে ৩ টি যুবক তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে মোটরসাইকেলে থাকা ৩ যুবকের এক যুবক তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়ার গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোষ্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে এবং সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন বলে জানা যায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park