1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার দৌলতপুরে যুবককে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার খুলনা।।খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।আজ রবিবার রাত আনুমানিক ৮টার দিকে এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।মোটরসাইকেল চালানোর সময় আল আমিন নামের ওই যুবককে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।আলামিনের বাড়ি খানা বাড়ির দিঘির পশ্চিম পাশে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক।এ সময় কিছু অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্ত ও ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park