
স্টাফ রিপোর্টার।।খুলনার দিঘলিয়া হরতকি তলার সাংবাদিক শহিদুল ইসলামের বাসার পূর্ব দিক দিয়ে এবং ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান (এমজেএফ)-এর বসত বাড়ি পর্যন্ত পাকা ড্রেন ও একটি কালভার্ট নির্মাণ দিঘলিয়া গ্রামবাসীর প্রাণের দাবি। উক্ত সড়কে একটি পাকা ড্রেন ও একটি কালভার্ট নির্মাণ অতীব প্রয়োজনীয়, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হয় এবং এলাকাবাসী নিরাপদে চলাচল করতে পারে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবেও ব্যবহৃত হয়।বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করে অতিদ্রুত পাকা ড্রেন ও প্রয়োজনীয় কালভার্ট এবং রাস্তা নির্মাণের ব্যবস্থা গ্রহণ করার কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।