1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার দিঘলিয়ায় কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে এলাকাবাসীর আবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনার দিঘলিয়ায় প্রায় ১৫ বছর আগে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক (কাঁচা রাস্তা) নির্মিত হয়। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় স্থানীয়রা কাঁচা রাস্তার পরিবর্তে পাকা রাস্তার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে গতকাল ১৮ মে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্থানীয়রা একটি আবেদনও করেছেন। আবেদনের অনুলিপি দেয়া হয়েছে খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও এলজিইডির দিঘলিয়া উপজেলা প্রকৌশলীর কাছে। জানা যায়, উল্লেখিত রাস্তাটি হরতকি তলার সাংবাদিক শহিদুল ইসলামের বাসা হইতে ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান (এম জে এফ) এর বাসা পর্যন্ত। আবেদনে তারা উল্লেখ্য করেন, প্রায় ১৫ বছর ধরে এই রাস্তা পাকা করার জন্য এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং শুকনো মৌসুমেও ধূলাবালির কারণে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। এলাকাবাসীর চলাচলের সুবিধা ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে উক্ত রাস্তাটি পিচ ঢালাই (পাকা) করার ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও এলজিইডির দিঘলিয়া উপজেলা প্রকৌশলীর কাছে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। আবেদনে বলা হয় আশাকরি আপনি জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park