1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার তিন উপজেলায় জামানত হারাচ্ছেন ৯ প্রার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

 

ইমরান মোল্লা।।দ্বিতীয় ধাপে খুলনার দিঘলিয়া, ফুলতলা ও তেরখাদা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে ৯ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন।সে অনুযায়ী ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মোট প্রদত্ত ভোট ৫৭ হাজার ৪৫১। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা গাজী মো. এনামুল হাচান মাসুম ১ হাজার ৭৩৭ ভোট ও আওয়ামী লীগের মো. জাকির হোসেন ২ হাজার ৯২৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।দিঘলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৫৭ হাজার ৪৫৩। প্রার্থী ছিলেন মোট ৮ জন। এর মধ্যে গোবিন্দ মণ্ডল ৬ হাজার ২১৫ ভোট, ইমামুল ইসলাম ৫ হাজার ৫২৭ ভোট, মো. ইনামুল শেখ ৫ হাজার ৩৩৬ ভোট, মো. বজলুর রহমান ফকির ৩ হাজার ৯৯৯ ভোট ও মো.তহিদ মিয়া ৮৭১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৫৭ হাজার ৪৪৯। প্রার্থী ছিলেন ৩ জন। এর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ৭ হাজার ১০২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৫২ হাজার ৫৭৫।৪ প্রার্থীর মধ্যে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ৬০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তবে ভাইস চেয়ারম্যান পদের ৩ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ২ প্রার্থীর কেউ জামানত হারাচ্ছেন না।তেরখাদা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের ২ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদের ৪ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪ প্রার্থীর কেউই জামানত হারাচ্ছেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park