1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার জিরো পয়েন্ট থেকে ১৯ হাজার ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

দিগান্তর প্রতিবেদক।। খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে আটক করা হয়।আটক ওমর ফারুখ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটির বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে।মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার বলেন, দুপুরে আমাদের থানা পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে।এমন সংবাদের ভিত্তিতে আমারা থানা এলাকায় চেকপোস্ট বসায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহন থেকে যাত্রী ওমর ফারুখ নেমে যাওয়ার চেষ্টা করে। এসময়ে তার গতিরোধ করলে তিনি ভয় পেয়ে যায়। তার কাছ থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তবে সে এ ব্যবসার সাথে জড়িত অনেকের নাম বলেছে তা তদন্তের সার্থে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park