1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনার কন্ঠ” মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

নিউজ ডেস্ক।।শুভ উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু হলো খুলনার কন্ঠ” মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা।”আবহমান বাংলার প্রতিচ্ছবি’—এই স্লোগানকে ধারণ করে পাঠক-দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ “খুলনার কন্ঠ”।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় খুলনা মহানগরীর দৌলতপুর এস এস সেন্টারে কেক কেটে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক নেতা-খুলনা প্রেসক্লাবের আইনউপদেষ্টা এ্যাড. মো: বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম আজিজুর রহমান স্বপন,মো: আনোয়ার হোসেন। মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বর্ন পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো: জাহাঙ্গীর হোসেন।প্রধান অতিথি এ্যাড. মো: বাবুল হাওলাদার বলেন, বাংলাদেশে বর্তমান সাংবাদিকতা এখন প্রায় শতভাগ অনলাইননির্ভর। প্রিন্ট ও টেলিভিশন— উভয় মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে পৌঁছায়। এমন বাস্তবতায় টিকে থাকা যেমন চ্যালেঞ্জ, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাও দায়িত্বের।খুলনার কন্ঠ সে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে আমি আশাবাদী।উদ্বোধক কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু বলেন, “গণমাধ্যম কেবল তথ্য বা খবরের মাধ্যম নয়; এটি সমাজের চেতনা গড়ে তোলার শক্তিশালী হাতিয়ার। খুলনার কণ্ঠ মাল্টিমিডিয়া সেই চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের স্থানীয় সংস্কৃতি, ভাষা, ইতিহাস এবং মানবিক গল্পগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরলে ভবিষ্যৎ প্রজন্ম এই মাটির আসল ইতিহাস ও সংস্কৃতি জানতে পারবে। সাংবাদিকতার লক্ষ্য শুধু খবরে সীমাবদ্ধ নয়; এটি সমাজের দুর্বল, অবহেলিত এবং প্রান্তিক অংশের কণ্ঠও তুলে ধরে।ভারপ্রাপ্ত সম্পাদক শাহবাজ জামান বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা অনুযায়ী বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন।উল্লেখ্য, ১৯৯৬ সালের মে মাসে তৎকালীন খুলনা জেলা প্রশাসক মো: ইফতিখার আহমেদ সাপ্তাহিক খুলনার কন্ঠের ডিক্লেয়ারেশন দেন। ঐ সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ছিলেন শেখ আবু আসলাম বাবু। পরে ঐ বছর ৯ জুন পত্রিকাটির ১ম সংখ্যা বের হয়। দীর্ঘ সময় পর গত ১০ জুন মঙ্গলবার ২০২৫ খ্রি: পত্রিকাটির অনলাইন ভার্সন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।আজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা হলো।এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন রেজা,সোহানা খান,মো: মামুন হাচান,শেখ শাহিন, সোনিয়া তালুকদার, আকতার হোসেন বাবলু,এসকে সাথি,মনিরা মনি,জামিল লিপু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park