1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার অভিজাত হোটেল থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

দিগন্তর রিপোর্ট।। খুলনা নগরীর একটি অভিজাত হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ জুলাই) বিকালে লাশটি উদ্ধার করেন পুলিশ। জানাগেছে খুলনা সদর থানাধীন হোটেল ওয়েস্টার্ন ইনে তৃতীয় তলা ২০৮ নং রুমে শান্তা ইসলাম (৪২) বৃহস্পতিবার বিকাল ৫টায় ওঠেন। শান্তার পিতার নাম আব্দুল খালেক, মাতার নাম আমেনা বেগম।সে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। শান্তা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।বৃহস্পতিবার আসমা নাম ব্যবহার করে হোটেলের রুম ভাড়া নেয়।আজ সকালে হোটেল থেকে তাকে নাস্তা সরবরাহ করে। হোটেল কর্তৃপক্ষ দুপুরে রুম সার্ভিস এর জন্য ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয় নাই।পরবর্তীতে ৪টায় আবারো রুমের সামনে যেয়ে নক করলে সে কোন সাড়া না দেয়ায় হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ উক্ত কক্ষের দরজার সিটকেনি ধাক্কা দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং তাকে মৃত অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখা।খুলনা সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park