1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

খুলনায় ২ নারীর শরীরে করোনা শনাক্ত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।দেশে দ্বিতীয় দফায় করোনার প্রাদুর্ভাবের মধ্যে খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) খুলনায় দুইজন রোগীর করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে এক নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে বাড়িতে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপার্সন ডাক্তার খান আহম্মেদ ইসতিয়াক বলেন, ২০২৩ সালের পর খুলনায় তেমন করোনা প্রভাব ছিল না। এরপর এবার প্রথম খুলনায় ২ জন রোগীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।মঙ্গলবার সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া নামে এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তাকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park