1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় স্বামীর দা’য়ের কোপে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার খুলনা।।খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে প্রাণ হারালেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।নিহত গৃহবধূর নাম পারভিন বেগম (৩৮)। তিনি রূপসা উপজেলার যুগীহাটি এলাকার পলাশ শেখের স্ত্রী।স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী পলাশ শেখ ঘরে থাকা লোহার দা দিয়ে স্ত্রী পারভিনকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ (ওয়ার্ড নং ১১+১২)-তে ভর্তি করেন। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও বিকাল ৩টা ২০ মিনিটে পারভিনের মৃত্যু হয়।এদিকে, ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাশ শেখ পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয়রা বলছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।একটি সংসার ভেঙে রক্তাক্ত এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে পারিবারিক কলহ ও সহিংসতার ভয়াবহ পরিণতি নিয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park