
খুলনা জেলা প্রতিবেদক।।খুলনার রূপসা বাস স্ট্যান্ড এলাকায় মব সৃষ্টি করে স্ত্রী ও শিশু সন্তানদের সামনেই এশিয়ান টিভির সাংবাদিক বিএম রাকিবকে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। মব সৃষ্টিকারীদের পরিচয় সঠিকভাবে জানা যায়নি।তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে তাদের ছবি রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে নিজের গাড়িতে স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে ঘুরতে যাওয়ার সময় ১৫/২০জনের একদল দুষকৃতকারীরা সাংবাদিক রাকিবের পথ আটকায়।এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে পাশে নিয়ে মব সৃষ্টি করেন।কয়েকটি অভিযোগ তুলে তাকে মারপিট শুরু করে ওই গ্রপটি।এক পর্যায়ে তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় মবকারীরা।এবিষয়ে রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাকে পরিকল্পিতভাবে মারপিট করা হয়েছে।এমনভাবে মব সৃষ্টি করা হয়েছে যে ঘটনাস্থলে তারা যেভাবে বলছিলো আমি এবং আমার স্ত্রী সন্তানদের জীবন রক্ষার্থে সেভাবেই স্টেটমেন্ট দিতে বাধ্য হই।পরে স্থানীয় থানায় এ ঘটনার বিষয়ে মিটমিমাংসা হয়েছে বলেও তিনি জনান।এবিষয়ে খুলনা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিগন্তর সম্পাদক শাহবাজ জামান বলেন,এধরেনর মব কালচার বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। একজন ব্যক্তির যদি কোনো ভুল বা অপরাধ থেকে থাকে তার জন্য দেশে প্রচলিত আইন আদালত রয়েছে।মব সৃষ্টি করে সমাজে আতঙ্ক ছড়ানো এক ধরনের ক্রিমিনাল এক্টিভিটি, যেটা বন্ধ হওয়া জরুরি। সাংবাদিক বিএম রাকিবের উপর সন্ত্রাসী হামলার বিষয়ে আন্তর্জাতীক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র প্রধান উপদেষ্টা দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বলেন সমাজে শৃঙ্খলা বজায় রাখার অন্যতম প্রধান উপায় হলো আইন। যখন কেউ কোনো অপরাধ করে, তখন তার বিচার করার অধিকার শুধু রাষ্ট্র এবং আইন-প্রয়োগকারী সংস্থার ওপর বর্তায়।আইনকে নিজের হাতে তুলে নেওয়া মানেই ন্যায়বিচারকে পেছনে ফেলে ব্যক্তিগত প্রতিশোধের পথে হাঁটা, যা একটি সুস্থ ও সভ্য সমাজের জন্য হুমকিস্বরূপ।