1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

খুলনায় সন্ত্রাসীর গুলিতে সন্ত্রাসী নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

 

ক্রাইম রিপোর্টার।।খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের পার্শ্ববর্তী রূপসা গরুরহাট কবরস্থানের পাশে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত রনি সরদার নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম রনির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে একদল সন্ত্রাসীরা রনির ডান কানের নিচে গুলি করে পালিয়ে যায়।স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, নিহত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, নিহত রনি কখনো নগরীর টুটপাড়া ও কখনো কখনো নদীর ওপার রূপসার রেল লাইনের কাছে থাকত। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে সব তথ্য আমরা পেয়েছি। তবে তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা যাচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park