1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি রায়হান তালা উপশহর থেকে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনার দৌলতপুরে আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আসামি কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরার তালা উপশহর থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে তালা মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, মাত্র চার দিন আগে রায়হান তার স্ত্রী ও শিশু সন্তানসহ ওই বাসা ভাড়া নেন এবং সেখানে অবস্থান করছিলেন। তিনি আত্মগোপনের জন্য ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন বলে ধারণা করা হচ্ছে। দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।রায়হান খুলনার দৌলতপুর এলাকায় যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park