1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় মুক্তিপণের দাবিতে অপহরণ, ভিকটিম উদ্ধার, আটক-৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট : খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকা হতে মুক্তিপণের দাবিতে অপহরণ হওয়া মনির হোসেন নামে একজনকে শুক্রবার রাতে পুলিশ উদ্ধার করেছে।ভিকটিম একটি ওষুধ কোম্পানির কর্মচারি, তাকে অপহরণের পর এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পাদন নিয়ে ব্যস্ত ছিলেন।জানা যায় রূপসী রূপসা পানি কোম্পানি গলির বাসিন্দা মনির হোসেন সকাল ১০ টার দিকে বাসা থেকে বের হন।এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। তার স্ত্রী রোমেনা খাতুন তাকে বার-বার ফোনে না পাওয়ায় দুশ্চিন্তার মধ্যে ছিলেন। দুপুরের পর তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি কল আসে। রিসিভ করার পর তার স্বামী এক লাখ টাকা দিয়ে তাকে অপহরণকারীদের কাছ থেকে তাকে উদ্ধারের আকুতি জানান। এরপর তার স্ত্রী ঘটনাটি থানা পুলিশকে মোখিকভাবে অবহিত করেন। খবর পেয়েই পুলিশের একটি টিম কার্যক্রম শুরু করে। তারা সন্ধ্যা ৭ টার দিকে ওই এলাকা হতে হায়দার (৩৫), মাসুদ (৩০) এবং আলী (২৩) নামে তিন জনকে আটক করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকারই একটি স্থান হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে এবং থানা পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার (ওসি)সহ পুলিশের একটি টিম উদ্ধার-গ্রেফতার পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পাদন নিয়ে কাজ করছিলেন।যে কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা তাৎক্ষনিকভাবে সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park