1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় অপ-সাংবাদিকতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান নবাগত পুলিশ সুপারের খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত শ্রীমঙ্গলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে তালামীযের মোবারক র‍্যালি ‎তালতলীতে পার্টনার স্কুল শিক্ষক ট্রেনিং অনুষ্ঠিত ‎তালতলীতে গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির সিন্ডিকেট আটক অভিনেত্রী রাইমা শিমু হত্যাকাণ্ডের নেপথ্যে যা ঘটেছিল খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি মো. আনোয়ার হোসেন সম্পাদক মামুন রেজা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে অরিয়েন্টেশন প্রোগ্রাম খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি মো. আনোয়ার হোসেন, সম্পাদক মামুন রেজা

খুলনায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির সিন্ডিকেট আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

 

রাসেল মিনা।। খুলনা রূপসায় মরা ও মারাত্মক অসুস্থ গরু জবাই করে ফ্রিজাতকরণ এবং পরবর্তীতে বিভিন্ন হোটেল ও মাংস বিক্রেতাদের কাছে সরবরাহকারী এক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৩ আগস্ট গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এই অসাধু চক্রের সদস্যদের আটক করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ইলাইপুর এলাকার ফ্রেশ সী ফুড এবং সাউদার্ন সী ফুড-এর সামনের একটি স্থানে দীর্ঘ দিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালিয়ে আসছিল। তারা কম দামে অসুস্থ ও মৃতপ্রায় গরু সংগ্রহ করে জবাই করত এবং সেই মাংস ফ্রিজে সংরক্ষণ করে বাজারজাত করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট গভীর রাতে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্পের ইনচার্জ নিউটন রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চক্রের দুই জন সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ক্ষতিকর মাংস উদ্ধার করা হয়।​এ বিষয়ে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্প ইনচার্জ নিউটন রায় জানান, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ এ ধরনের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park