1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দুই নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।। খুলনায় শপিং ব্যাগ ব্যবসায়ী আক্কাস আলী শেখকে অপহরণের ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মুক্তিপণের টাকা ও মোবাইল ফোন।গ্রেপ্তার হওয়া ওই দুই নারী অপহরণকারী হলেন- ফুলতলা উপজেলার রাজঘাট নতুন রাস্তা এলাকার মো. শফিক মোড়লের মেয়ে সুফিয়া বেগম (৩৭) এবং হরিণটানা শিকদার মার্কেটের বিপরীতে পাশের রুবি বেগম (৪৭)।মঙ্গলবার (১৯ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল ১০টার দিকে অপহরণকারী চক্র শপিং ব্যাগ বিক্রির কথা বলে আক্কাস আলী শেখের সঙ্গে জিরোপয়েন্ট মোড়ে দেখা করে। পরবর্তীতে ব্যবসায়িক কথা বলে তাকে ভ্যানযোগে শিকদার মার্কেটের সামনে নিয়ে যায়। ভ্যানচালক চলে গেলে নিকটে অবস্থানরত অন্য অপহরণকারীরা আক্কাস আলীকে ছুরি ও চাকু দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে শিকদার মার্কেটের বিপরীতে রুবি বেগমের বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটক রেখে তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।মুক্তিপণ দিতে অস্বীকার করলে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তারা আক্কাস আলীকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। পরে ভয়ে তিনি বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার টাকা প্রদান করেন। মুক্তিপণের অর্থ পাওয়ার পর ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তাকে বাইপাস রোড দিয়ে সোনাডাঙ্গা অভিমুখে কিছুদূর গিয়ে নামিয়ে দেয় অপহরণকারীরা।এ ঘটনায় সোমবার (১৮ আগস্ট) এ ঘটনায় হরিণটানা থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে হরিণটানা থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের সঙ্গে জড়িতদের সনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শিকদার মার্কেট এলাকায় অভিযান চালায়। এসময় সুফিয়া বেগম ও রুবি বেগম নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপহরণের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park