1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

দিগন্তর রিপোর্ট।।খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ৫ জুলাই রাত আনুমানিক ০১ টার দিকে রোহান নামের ঐ যুবককে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।লবনচরা থানার মুজাহিদ পাড়া ৫ নং গলিতে এই ঘটনাটি ঘটে।গুলিবিদ্ধ যুবকের নাম মেহেদী হাসান রোহান (২৩), তার বাবার নাম বাবুল শেখ।রোহানের ভাষ্যমতে তিনজন ব্যক্তি যাদের দুজনের মুখে মাস্ক ও একজন হেলমেট পরিহিত অবস্থায় তার বাসার সামনে থেকে তাকে ডেকে নিয়ে কোন কথা না বলে তার পায়ে গুলি করে। দুর্বৃত্তদের ছোড়া গুলিটি তার এক পা ভেদ করে অপর পায়ে গিয়ে লাগে। গুলির আওয়াজে এলাকাবাসীরা জড়ো হলে দুর্বৃত্তরা মোটরসাইকেল টান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং উপস্থিত এলাকাবাসী তার চিকিৎসার জন্য তৎক্ষণাৎ খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়।উক্ত ঘটনায় দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ব্যবহার করে যার একটি কালো রং ও একটি লাল রঙের Apache RTR 4V ছিল বলে জানা যায়। তবে কে বা কারা কেন কি কারনে গুলি করে হত্যার চেষ্টা করেছিল সে বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park