1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ফেসবুকে মেয়েদের ছ’বি এডিট করে ন/গ্ন ভিডিও বা’নিয়ে চাঁদা দাবী, যুবক গ্রে’ফ’তা’র

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা এক তরুণীর ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও বানিয়ে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পর্নো সাইটে ছড়িয়ে দিয়ে চাঁদা দাবীর অভিযোগে বাগেরহাটের মোঃ তৌহিদ ওমর তপু (২৩) কে গ্রেফতার করেছে পিবিআই খুলনা।পিবিআই সূত্রে জানা যায়, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার সোনাখালী গ্রামের রিক্তা খাতুন (ছদ্ম নাম)-এর সঙ্গে তপুর ফেসবুকে পরিচয় হয়। কিন্তু ওই তরুণীর অন্যত্র বিয়ে হলে তপু নানান কু-প্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় তপু ও তার সহযোগীরা গোপনে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে ভিকটিমের ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয়।পরবর্তীতে তিন লাখ টাকা না দিলে এসব ছবি-ভিডিও মুছে ফেলা হবে না বলে ভিকটিমের পরিবারের কাছে চাঁদা দাবি করে।ভিকটিমের মা পিবিআই খুলনা জেলা অফিসে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামেন কর্মকর্তারা। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে খুলনার লবনচরা থানার পুটিমারী মাথাভাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে তপুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা’র নেতৃত্বে এ অভিযানে অংশ নেন পরিদর্শক (নিঃ) আব্দুল্লাহ-আল মামুন বিশ্বাস, এসআই (নিঃ) রেজোয়ান, এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান ও পিএসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান।পরে ভিকটিমের মা বাদী হয়ে তপু ও অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে খুলনা সদর থানায় মামলা করেন। মামলা নং-৩০, তারিখ-২৩/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২)(৩)(৫)(৭) তৎসহ দণ্ডবিধির ৩৮৫ ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার নিয়েছে পিবিআই খুলনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park