1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

খুলনায় নাগরিক আন্দোলনের নেতা কামরুজ্জামান টুকু ওরফে সাদ নিখোঁজ! স্ত্রীর থানায় জিডি!

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনায় নাগরিক আন্দোলনের নেতা ও ব্যবসায়ী কামরুজ্জামান টুকু ওরফে সাদ (৫২) নামে এক ব্যাক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৮ ফেব্রুয়ারী চায়না যাওয়ার উদ্দেশ্য তিনি খুলনা সোনাডাঙ্গা থানার (১নং ফেজ) আবাসিক এলাকা হতে ঢাকার উদ্দেশ্য রাত ৮টায় রওনা হলে তাকে অদ্যবধি আর খুজে পাওয়া যায়নি।এ বিষয়ে তার স্ত্রী ইরানি পারভিন আজ বুধবার সোনাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর-১৯৯৭/২৫।এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই সুমন মন্ডল বলেন আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিকটিমকে উদ্ধার করার।জিডিতে ইরানি পারভিন উল্লেখ করেন আমার স্বামী মো: কামরুজ্জামান টুকু ওরফে সাদ Qps ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কাজে তিনি গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্য রাত ৮ ঘটিকায় বাসা থেকে বের হন, ঐদিন রাত ৩-৩০ মিনিট বিমানযোগে তার চায়না যাওয়ার কথা।এরপর তার মোবাইল ফোনে বারংবার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।প্রকারন্তরে অন্য কেউ তার ফোন রিসিভ করে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথা বলে ভয় ভিতি প্রদর্শন করছেন।ইরানি পারভিন তার স্বামীকে সুস্থ অবস্থায় ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park