1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি, ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবার উদ্দেশ্যে গণশুনানির মাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রবিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সেবা প্রদানকারী সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।গণশুনানানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ।গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার ও সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ, খুলনা সদরের সকল সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে দুদকের মাননীয় কমিশনারদ্বয় ও দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সন্মুখে উপস্থাপন করেন।একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা,নিষ্ঠা,জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল উদ্দ্যেশ।গণশুনানি বাস্তবায়নে খুলনা সদরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park