
খুলনা: খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (৪ এপ্রিল) মহানগরীর শামসুর রহমান রোডে রাত ১টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এছাড়া চারজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন, রাব্বি চৌধুরী (২১), সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও মো. আরাফাত।খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।