1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনায় তানভীর হোসেন শুভ নামে এক যুবককে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবককে। বুধবার গভীর রাতে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আত্মীয়সূত্রে জানা যায়, রাতে নিজ রুমে হেডফোন কানে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলেন শুভ।রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার রুমে গেলে জানালা দিয়ে গুলি চালানোর আলামত পান।ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।শুভকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার শরীরে গুলি লেগেছে এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।পুলিশ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।স্থানীয়দের ভাষ্য, নিহত শুভ দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park