1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১, রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট।।খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছে।সংঘর্ঘের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।খুলনা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দা ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেল লাইনের ওপর উঠে বন্ধ হয়ে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর তিনি জানেন না।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়।এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন।’তিনি বলেন, ‘এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।লোকমুখে শুনেছি আহত ওই ব্যক্তি মারা গেছেন।এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘অফিস গেটে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে।দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।’খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দুর্ঘটনার পর থেকে হাসপাতালে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫/৬ জনকে ভর্তি করা হয়। আহতদের সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি।এর মধ্যে একজন অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park