1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে।এ উপলক্ষ্যে ৯ মে (বৃহস্পতিবার) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।সেই সাথে খাবারটি হতে হবে নিরাপদ। শিশুর পুষ্টি নিশ্চিত করতে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, একটি জাতির লক্ষ্য অর্জন করতে হলে শিশুদের মেধা দরকার, আর তা পূরণ করতে পারবে সুষম পুষ্টি। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।খুলনার সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুরাদ হোসেন, সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ শরাফত হোসেন, মেডিকেল অফিসার ডাঃ সামিয়া নার্গিস, ডাঃ মনিকা রানী সাহা, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। খুলনা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ আয়োজন করে।৯ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে। এর আগে সকালে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park