1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপি নেতার নেতৃত্বে পরিকল্পিত হামলা,থানায় মামলা 

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।। খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এক তরুণকে বেধড়ক মারধর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান।এ বিষয়ে খুলনার খানজাহান আলী থানায় একটা মামলা রুজু করা হয়েছে।যার নম্বর-১৮।ভুক্তভোগী নাজমুল হাসান (আজকের সমাবেশ পত্রিকার সম্পাদক মো. রেজাউল করিমের ছেলে) জানান, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইনহেলার কিনতে ফুলবাড়িগেট বাজারে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে রেললাইনের পাশে বেধড়ক মারধর করে। হামলায় নেতৃত্ব দেন সোহাগ মোল্লা (৩৮),যিনি খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলার আসামি।তার সহযোগী ছিলেন স্যানেটারি ব্যবসায়ী নাসির ও মো. আজম (৩৬)।এ সময় স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় মামলা হয়েছে আসামি ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেি।ভুক্তভোগীর মামা লেফটেন্যান্ট কর্নেল আরিফ এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের আশ্বাস দেন। স্থানীয় বিএনপি নেতারাও সোহাগ মোল্লার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।মারামারি বিষয়ে সোহাগ মোল্লার সাথে কথা হলে তিনি জানান নাজমুল নামের ঐ যুবক ফুলবাড়ীগেটে ডাকাতি করতে এলে স্থানীয় জনতা ধরে তাকে উত্তম-মাধ্যম দিয়েছে এখানে আমার দোষ কোথায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park