1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগী কালা রনিকে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। খুলনায় দুর্বৃত্তের গুলিতে গ্রেনেড বাবুর একান্ত সহযোগী মো: রনি ওরফে কালো রনি (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২ টার দিকে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে দুর্বৃত্তরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মো: আনোয়ার হাওলাদারের ছেলে।নিহত যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তোজনা বিরাজ করছে বলে জানা গেছে।এলাকাবাসি সূূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে রনি ওরফে কালো রনি বাড়িতে ছিল। হঠাৎ তার মোবাইলে একটি ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলির শব্দ শুনা যায়। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত যুবক ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, নিহত ওই যুবক খুলনার ‘বি’ কোম্পানী গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি মাথা ভেদ করে বের হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এর আগে ২০১৭ সালে একই কায়দায় তার ছোটভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park