1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনার বয়রা থেকে কলেজ ছাত্রী তিসার (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ওই এলাকার একটি ৫ তলা ভবন থেকে তিসার মরদেহ উদ্ধার করা হয়।তিসা সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। সে যশোর জেলার অভয়নগর উপজেলার আ: রউফ মোল্লার মেয়ে। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়রা কলেজের বিপরীতে ৫ তলা ভবনের একটি ফ্ল্যাটে ৩ জন ছাত্রীর সঙ্গে বসবাস করত। তিসা এ ঘটনার দু’দিন আগে বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসে। কিন্তু তার সাথে থাকা অপর দু’ছাত্রী তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাসায় আর কেউ না থাকার সুযোগে রাতে ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।তিনি আরও বলেন, রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেয়। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তারা অভয়নগর থেকে খুলনার উদ্দেশ্যে চলে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করে তারা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল বাবা-মা আমাকে ক্ষমা করে দিও।ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park