1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি” স্কুল খুলে রাখার অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

দিগন্ত প্রতিবেদক।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এদিন নগরীর খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে খবর জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে খালিশপুর থানার পুলিশ।স্থানীয়রা জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচির ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বুধবার ছিল সাধারণ ছুটি। সারা দেশে সবকিছু বন্ধ থাকলেও তিনি খামখেয়ালি করে বিদ্যালয়টি খোলা রাখে। যে কারণে স্কুলের কিছু শিক্ষক ও সাধারণ অভিভাবকরা তার ওপর ক্ষুব্ধ হয়। বিষয়টি বুধবার জানাজানি হলেও তাকে কিছু বলা হয়নি। বৃহস্পতিবার সবাই স্কুল চত্বরে প্রবেশ করার পরপর স্থানীয়রা তার কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখে।খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বরাত দিয়ে বলেন, ১ জানুয়ারি স্কুলে বই বিতরণের কথা। তাই কাজ এগিয়ে আনার জন্য বুধবার বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে জেকে নিয়ে কিছু কার্যক্রম করেছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park