1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

 

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩মে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এ উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, লিচু, জামরুল, কলা, ডাব, নারিকেল, পেয়ারা, তরমুজ, তালশাঁস, পেপে, খেজুর, বেল, জাম্বুরা সহ বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়।গ্রীষ্মকালীন ফলের সমাহার সেখানে যেনো একটি মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে।আম, কাঁঠাল, আনারস, লিচু, জামরুল ও কলা ডাব, নারিকেল, পেয়ারা, তরমুজ, তালশাঁস, পেপে, খেজুর, বেল, জাম্বুরাসহ বিভিন্ন জাতের দেশীয় ফল এর সুমিষ্ট ঘ্রাণ যেন অনুষ্ঠানটিকে আরো বিমোহিত করেছে। এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানে নানা ধরণের ফলের স্বাদ নিতে সবাই মাতোয়ারা হয়ে উঠেন।পুলিশ লাইন্সের ফোর্স এবং বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফল উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পুলিশ পুলিশ সুপার মুক্তা ধর।পুলিশ সুপার বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমানে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে।তিনি বলেন, এখন জৈষ্ঠ্য মাস চলছে। বাজারে এখন গ্রীষ্মকালীন অনেক ফল পাওয়া যাচ্ছে। আমরা আমাদের জেলা পুলিশের সকল সদস্যদের নিয়ে এই গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছি। আজকে এখানে যারা উপস্থিত ছিল তারা সকলে এই ফল গুলোর স্বাদ উপভোগ করেছে। আজকের দিনে সবাই মিলে একসাথে পুলিশ লাইনে মৌসুমি ফল খেতে পেরে মনে হচ্ছে বাড়িতে বসে আত্মীয় স্বজনদের নিয়ে খাচ্ছি।তিনি আরো বলেন, সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব পুলিশ সদস্যদের শরীর সুস্থ ও সবল রাখবে।এসময় উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই। পুলিশ লাইন্সে ফল উৎসবের আয়োজন খুব ভালো লাগছে। ফল উৎসবের আয়োজনটি আমরা আনন্দের সাথে উপভোগ করছি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুলিশ সুপার মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।ফল উৎসবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহবিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park