1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

 

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনির এই ঘটনা ঘটে। নিহত মামুন খাগড়াছড়ি সদরের শালবন মধ্যপাড়ার মৃত নুরনবীর ছেলে।মারধরের একপর্যায়ে মামুনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চুরির ঘটনায় গণপিটুনির কথা বললেও এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর।খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, হাসপাতালে যখন আনা হয় তখন মৃত ছিল। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, মোটরসাইকেল চুরি সংক্রান্ত ঘটনা বলে শুনেছি। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park