1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মরিয়মকে খুলনা ক্লাবের মানবিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী মরিয়মের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে খুলনা ক্লাব।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে খুলনা ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সরফুজ্জামান টপির আন্তরিক সহযোগিতায় খুলনা ক্লাবের পরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ মাহমুদ হাসান লেলিন এবং ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মো. অহিদুজ্জামান যৌথভাবে নগদ ৫০ হাজার টাকা মরিয়মের মা নিপা বেগমের হাতে তুলে দেন।মরিয়ম দিনমজুর শহিদুল ইসলাম ও মিসেস নিপা বেগম দম্পতির মেধাবী কন্যা। সে খুলনা শিপইয়ার্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে বর্তমানে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি মেয়ের চিকিৎসার খরচ জোগাতে মরিয়মের মা নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছেন বলে জানা গেছে।সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন প্রতিদিন এর সম্পাদক ও খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্য সচিব কবি আজাদুল হক আজাদ, খুলনা ক্লাবের সচিব সেবগাতুল ইসলাম সৌরভ, হিসাবরক্ষক বাবুল দাস এবং সাংবাদিক অধ্যাপক মনিরুজ্জামান মোড়ল।খুলনা কবি-সাহিত্যিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধ জানানো হলে খুলনা ক্লাবের সভাপতির আন্তরিকতায় ক্লাবের কর্মকর্তাবৃন্দ এই মানবিক উদ্যোগে সাড়া দেন। এ জন্য সংগঠনটির সদস্যসচিব কবি আজাদুল হক আজাদ খুলনা ক্লাবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের এমন আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।মরিয়মের মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পেটের টিউমারে ভুগছিল মরিয়ম; যা যথাযথ চিকিৎসার অভাবে ক্যান্সারে রূপ নেয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে; যার জন্য প্রয়োজন প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। এই বিপুল অর্থ জোগাড়ে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা।মরিয়মের মা নিপা বেগম সমাজের সহৃদয় ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আপনাদের সাহায্যই পারে আমার মেয়েকে বাঁচাতে। দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন।”সহায়তার জন্য যোগাযোগ:মোবাইল (বিকাশ/নগদ): ০১৯৯৪৯৯১৩৯৩, ব্যাংক তথ্য:ব্যাংক: Agrani Bank PLC. শাখা: Dada Match Branch, Khulna,Routing Number: 010470675,হিসাবের নাম: MST NIPA BEGUM,হিসাব নম্বর: 0200021884561″

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park