1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

 

মোঃ মামুন মোল্লা।।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোসাঃ শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, পরিচালক (আইআইসিটি) প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, পরিচালক (এএএসডিসি) প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মনির হোসেন, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ইলিয়াস উদ্দিন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার জি. এম. মাহফুজুর রহমান, পরিচালক (অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প) ইঞ্জিনিয়ার ড. মোঃ জুলফিকার হোসেন, বিভিন্ন শাখা প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি অকালপ্রয়াত আর্কিটেকচার বিভাগের মেধাবী শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস (রোল নং- ২৪২৫০৩০)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে কুয়েট পরিবার গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া করা হয়। শোকাবহ এ পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত ও অনাড়ম্বরভাবে সম্পন্ন করা হয়। কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই প্রধান অতিথিদ্বয় ফিতা কেটে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে আইটি পার্ক সংলগ্ন চৌরাস্তার সম্মুখে “কুয়েট পুলিশ ফাঁড়ি”-এর নির্মাণাধীন ভবনের নামফলক উন্মোচন করা হয়। এসময় তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে কুয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের হাসান এর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মরহুম শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, “কুয়েট পুলিশ ফাঁড়ি” চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক সেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park