1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

কিশোর গ্যাং জনজীবন আতঙ্কিত করে তুলছে : সিটি মেয়র

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

 

ইমরান মোল্লা।।খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় মহানগরী থেকে কিশোর গ্যাং-এর সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের প্রভাব ও ভ‚মিদস্যুদের অপতৎপরতা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উলে­খ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং জনজীবন আতঙ্কিত করে তুলছে। একই সাথে সমাজ বিরোধীরাও সমাজে অনাচার সৃষ্টি করে চলেছে। তাদের এ সকল অপচেষ্টা রোধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও উলে­খযোগ্য ভূমিকা রাখতে হবে।সিটি মেয়র শনিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে ‘‘কিশোর গ্যাং-এর প্রভাব ও অবৈধ যানবাহন হ্রাসের করণীয়’’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।সিটি মেয়র আরো বলেন, সকল কিশোর গ্যাং-এর পেছনে একটি চক্র জড়িত থাকে। শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় এ সকল কিশোর গ্যাংসহ তাদের মদদদাতাদের সমূলে উৎপাটন করতে হবে। তিনি বলেন, নগরীর ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নগরবাসীর নির্বিঘেœ চলাচল যানজট নিরসনের স্বার্থে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।খুলনা জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের (এমএএফ) সভাপতি জোবায়ের আহমেদ খান জবা’র সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, কেএমপি’র অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। কিশোর গ্যাং-এর প্রভাব ও অবৈধ যানবাহন হ্রাসে করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক মোঃ নুরুজ্জামান।খুলনার উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, কিশোর গ্যাং-এর বিস্তার ও প্রভাব হ্রাসের করণীয় সম্পর্কে আলোচনা করেন দৈনিক সময়ের খবর পত্রিকার চিফ রিপোর্টার সোহরাব হোসেন, অবৈধ যানবাহন হ্রাসে করণীয় সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা করেন মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, শব্দ দূষণের প্রভাব হ্রাসে করণীয় বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন এমএএফ-এর সদস্য এ এইচ এম মেহেদী হাসান দীপু।এমএএফ-এর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেন খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক রেহেনা ঈসা, দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, ফুটপাথ দখলমুক্ত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন টিআইবি’র প্রতিনিধি জয়দ্রদ শীল। স্বাগত বক্তৃতা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল-এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান ও অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও এমএএফ-এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জুবিওয়ালিয়া টুই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park